যবিপ্রবিতে শুদ্ধাচার সেমিনার
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশনের সাথে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রশাসনিক ভবনের ৫ম তলায় চ্যান্সেলর সম্মেলন কক্ষে সোমবার অনুষ্ঠিত হলো শুদ্ধাচার সেমিনার। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সকলকে শুদ্ধভাবে সঠিক আচরণ করার মাধ্যমে রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয়ের আইনানুসারে যাবতীয় কর্মসম্পাদন করার আহবান জানানো হয়।
প্রয়োজনে নিজের সংশোধন করে আত্মবিশ্বাস, মেধা ও মনন চর্চার মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি যথাযথভাবে বাস্তবায়ন করে এ বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়ার উদাত্ত আহবান জানানো হয় এই সেমিনারে।
যবিপ্রবি এপিএ টিমের আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে উক্ত সেমিনারে এপিএ টিমের সকল সদস্য যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব, ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন, পরিচালক (হিসাব) মোঃ জাকির হোসেন, পরিচালক (প: উ: ও পূর্ত) পরিতোষ কুমার বিশ্বাস, উপ-রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক ও সহকারী রেজিস্ট্রার মাহমুদুন্নবী এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. সৈয়দ মোঃ গালিব, জীব বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ জিয়াউল আমিন, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডীন ড. মোঃ নাসিম রেজা, বিজ্ঞান অনুষদের ডীন ড. সুমন চন্দ্র মোহন্ত, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ড. মোঃ আব্দুল্লাহ্ আল মামুন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন ড. মোঃ মেহেদী হাসান উপস্থিত ছিলেন।